প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই রায়ে মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই দুই মামলায় অভিযোগ আনা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

পাশাপাশি তদন্তে সংশ্লিষ্ট হিসেবে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নাম উঠে আসে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও

অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার’ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার করেছেন’ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ‘রাজনৈতিক নেতৃত্বও দায়ী’, বাংলাদেশ ছাত্র আন্দোলনপর্বে হত্যাকাণ্ডের

নার্স ব্যস্ত মোবাইল ফোনে ময়না হারালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ১০ বছর পর ময়না বেগমের কোলজুড়ে এসেছিল ছেলে আয়ান উদ্দিন। সন্তানের ডায়রিয়া হওয়ায় তাকে সুস্থ করার জন্য তিনি এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের

হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঠিকানা টিভি ডট প্রেস: প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের প্রথম দিন 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে হরতালের প্রথম

উন্নতজাতের ক্রসব্রীড বকনা বিতরণ: রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১১২টি উন্নতজাতের ক্রসব্রীড বকনা (গরু) বিতরণ করা