প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিংয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার (১ অক্টোবর) বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়াদ চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

উধাও গৃহবধূ সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না।,

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, আমার ছেলের বউ স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায় অবস্থায় আছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা অভিযোগ করেন, রিয়াদ প্রায় সময় এলাকার মেয়েদের উত্যক্ত করত। তিনি বলেন, ছাত্রদল করার কারণে তার বিরুদ্ধে মুখ খোলা যেত না। এখন সে যা করেছে, তাতে আমাদের সমাজে অস্থিরতা তৈরি হয়েছে। তার শাস্তি হওয়া উচিত।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। তার সঙ্গে অনেক নেতার ছবি আছে। পাশাপাশি অনেক মিছিল মিটিংয়ের ছবি সে ফেসবুকেও দিয়েছে। সে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তার এমন কর্মকাণ্ড আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।

অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায়

হাসিনার বিচার কাল থেকে সরাসরি সম্প্রচার

ঠিকানা ডেস্ক: হাসিনার বিচার কাল ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে শাহবাগবিরোধী ঐক্য’র হামলায় আহত ১২

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার বিকাল সাড়ে ৩টার

হুমকি ও অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে

জামালপুর প্রতিনিধি: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে