প্রধান উপদেষ্টা আ. লীগ কী জিনিস বোঝেননি, ফিরে এলে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মাহমুজ আলমের ওপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ নিউইয়র্কে মাহফুজের ওপর হামলা করল, সেটা নিয়ে একটা মামলাও হলো।

এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না।’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কী জিনিস বোঝেননি মন্তব্য করে ইলিয়াস হোসাইন বলেন, ‘আওয়ামী লীগকে সবখানে বসায়ে রেখে সংস্কার? … চামড়া উঠায়ে ফেলবে।

পৃথিবীর যেখানে যাবা সেখানে তোমাদের ওপর হামলা হবে। কদিন পর ইউএন প্রোগ্রামে নিউইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত ৫ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউইয়র্কে টিকে ছিলাম।’ তিনি আরো বলেন, ‘আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে।,

যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছন তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনো দিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু’দল গ্রামবাসী। সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পাবনার আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার, আটক-২

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একটা রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র