প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাবনা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে জালিয়াতি 

পাবনা প্রতিনিধি: পাবনা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে দীর্ঘ ২১ বছর ধরে পাঠদান চালিয়ে আসলেও, সদ্য প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটিকে কেবল ‘উচ্চ মাধ্যমিক কলেজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে করে ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নীতিমালা ও যোগ্যতাকে পাশ কাটানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

গত ৩১ জুলাই ২০২৫ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, সিটি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে, তা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট নয় বলে দাবি করেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা।

কলেজ কর্তৃপক্ষের অভিনব এই প্রতারণার ঘটনায়

জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট ১৬টি স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আব্দুর রহমান নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নূরুল আলম (শুভ), সদ্য-সাবেক সভাপতি আনিছুল হক বাবু এবং সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সাইফুল ইসলাম যৌথভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। অভিযোগ রয়েছে, মোঃ সাইফুল ইসলামকে অধ্যক্ষ করার জন্যই ডিগ্রি কলেজের স্বীকৃতি গোপন করে পরিকল্পিতভাবে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সিটি কলেজ ২০০৪ সাল থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্স চালু করেছে। প্রতি বছর শতাধিক শিক্ষার্থী ডিগ্রি পরীক্ষায় অংশ নিচ্ছে। অথচ বিজ্ঞাপনে এই তথ্য গোপন করা হয়েছে। উদ্দেশ্য একটাই অযোগ্য ব্যক্তিকে অবৈধভাবে অধ্যক্ষ বানানো। এই তিনজনের লক্ষ্য হলো মোঃ সাইফুল ইসলামকে অধ্যক্ষ বানিয়ে কলেজের অর্থ ও সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। তাদের মধ্যে দুইজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।”

তবে সকল অভিযোগ অস্বীকার করে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নূরুল আলম (শুভ) বলেন, কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগটি সঠিক নয়। অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনরকম অনিয়ম করা হয়নি। সকল নিয়ম নীতি মেনে ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া পাবনা সিটি কলেজটি উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে অনুমোদিত। তবে, উচ্চমাধ্যমিক কলেজে কেন ডিগ্রিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগ করা হয়েছে এমন প্রশ্নের কোন সদ উত্তর দিতে পারেননি পাবনা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নূরুল আলম (শুভ)।

এ বিষয়ে বক্তব্য জানতে সদ্য-সাবেক সভাপতি বিএনপি নেতা আনিছুল হক বাবুর মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট ১৬টি স্থানে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এতে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞাপন বাতিল, বর্তমান পরিচালনা কমিটি ভেঙে দেওয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিক্ষোভ সহিংসতা চরমে, ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক: ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের আশঙ্কা, কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে লোডশেডিং এড়াতে কয়লাভিত্তিক

টেনশন আর নিতে পারছেন না সাংবাদিকরা

গণমাধ্যমের একটি করপোরেট হাউজে বেতন বন্ধ তিন মাস ধরে। সাবেক এক সহকর্মী নিরূপায় হয়ে যোগ দিয়েছেন আরেক হাউজে। তবে প্রচণ্ডরকম আর্থিক চাপ সামলাতে না পেরে

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে এক কাটুনে ৯ বোতল তেলের বোতলে পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল

মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক 

নিজেস্ব প্রতিবেদক: পুষ্টিগুণে ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করা, জুস বা কেচাপ, মিষ্টি, টক বা নোনতা যে কোনো উপায়েই এটি খাওয়া যায়। অনেকে আবার সালাদ

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ভবন নির্মাণের কাজে যুক্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ শাহেদ (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে