প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার রক্ষায় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করার অনুরোধ জানান এবং সতর্ক করে বলেন, যদি প্রতিপক্ষ রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তাহলে নারীদের স্বাধীনতা ও কর্মসংস্থানের ওপর গুরুতর হুমকি সৃষ্টি হতে পারে। এ সময় তিনি নারীদের চলাফেরা ও ব্যক্তিস্বাধীনতা হরণের আশঙ্কার কথাও তুলে ধরেন।,

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল বাংলাদেশ নিয়ে কী পরিকল্পনা করেছে, আমরা জানি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পরিকল্পনা কী? স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের পরিকল্পনা কী?

তিনি আরও বলেন, বর্তমানে নগরীর যে অবস্থা রাস্তাঘাট ভাঙাচোরা, চারদিকে নোংরা ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। জলাশয়গুলো দখল হয়ে গেছে। আমাদের রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেছে। যানবাহন চলাচল করতে পারে না, মানুষজন ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না। কিছুদিন পর আমরা বর্ষা মৌসুমে প্রবেশ করবো। তার আগে আমাদের যে পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তা পর্যাপ্ত নয়। কিন্তু যতটুকু আছে, সেগুলো সচল করার জন্যও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যারা রাষ্ট্র পরিচালনায় আসতে চায়, সেই প্রতিপক্ষ রাজনৈতিক দল নগরবাসীর কাছে এ বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানাচ্ছে না।

ইশরাক হোসেন বলেন, এর পাশাপাশি দূষণ নিয়ে তারা কী করবে, আগামী দিনে এই নগরীকে বাসযোগ্য করে তুলতে তাদের কী পরিকল্পনা রয়েছে আমরা জানি না। তাদের একটাই কথা, একটাই ভাঙা রেকর্ড চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ।

ইশরাক বলেন, আমার কথা হচ্ছে, চাঁদাবাজি যদি হয়ে থাকে, সেটি নিয়ন্ত্রণ করা ও রোধ করা সরকারের দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই; বরং আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেই সরকারি দল হিসেবে বিবেচনা করে অনেকে। অতএব যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা চাঁদাবাজি হয়ে থাকে, তাহলে তাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনির

ড. ইউনূস পদত্যাগ করবেন না’

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার (২৩মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

সলঙ্গায় এনসিপির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপির) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এনসিপির সদস্য জুয়েল রানা

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

হাদি হত্যা মামলায় ফয়সালসহ দুজনকে ১৪ দিনের পুলিশ রিমান্ড

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ভারতের