পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে, তার নাম হইল জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, “কাফের যদি ক্ষমতায় যায়, ইসলাম ফেরত আসতে পারে; কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।”’

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করে ফজলুর রহমান বলেন, ‘যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি সংসদে বলব। আমি সংসদে যাওয়ার অর্থ হলো, একটা বাতি সব সময় জ্বলতে থাকবে। এই বাতি হলো সত্য কথা বলার বাতি। যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি বলব। কাজেই ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষেরা আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে, হাওরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই।’

নিজের বয়সের সীমাবদ্ধতা তুলে ধরে ফজলুর রহমান আরও ব‌লেন, ‘আমার বয়স ৭৮ বছর, আমার বয়সের শেষ সীমা। আমি একজন মুক্তিযোদ্ধা। আগামী পাঁচ বছর পর মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৮০ বা ৮২ বা ৮৫ হবে। আপনারা ইচ্ছা করলে আমার শেষজীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে গৌরবান্বিত হতে পারেন। মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার জন্য আর পাবেন না আপনারা।’

ঘাগড়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি নাজমুল হাসান ভূঞার সভাপ‌তি‌ত্বে সভায় অন্যান্যের ম‌ধ্যে ফজলুর রহমা‌নের স্ত্রী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের আহ্বায়ক মো. ইব্রা‌হিম প্রমুখ বক্তব্য দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

পাকিস্তানে নিহত অন্তত ৩১, পাল্টা হামলায় কাশ্মীরে ১৫ ভারতীয়র মৃত্যু ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৩১ জন নিহত হয়েছে।

ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিতে হবে বলল শাহরিয়ার ।

 শাহরিয়ার কবির। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক। ঘা’তক দালাল নির্মূল কমিটির সভাপতি। সংখ্যা’ল’ঘু নি’র্যা’তন বন্ধ এবং যু’দ্ধা’প’রা’ধ বিচা’রের দা’বিতে সোচ্চার ছিলেন দীর্ঘকাল। চী’নের সঙ্গে বাংলাদেশ

পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর: কাস্টোডিয়ানের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উত্তেজিত

ফেসবুকের কল্যাণে ২৬০ টি পরিবার পেল ঈদ বাজার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেখলে মনে হবে বর্ণিল কোন আয়োজন। সারি সারি চেয়ারে বসা প্রতিটা মানুষের কাছে জীবন্ত মুরগি ও ব্যাগ ভর্তি ১৫ পদের ঈদ

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন