পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: পাবনা শহরে আওয়ামী লীগ নেতার সেই মদের বারের বিষাক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এবিষয়ে মুখ খুলেছেন না।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)

তবে বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। কোথা থেকে কিভাবে খেলো আর কিভাবে মারা গেল- এবিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২ এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

এদিকে মৃতদের পরিবার মুখ খুলেছেন না। সকালেই সুমন মরদেহ দাহ করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন- গ্যাস্ট্রিকের কারণ মারা গেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার চাকী বাড়ি থেকে ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে না পারলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না: দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব-এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন -নজরুল ইসলাম খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের একটি অনন্য দলিল- জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। ৩১

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত করতে মঙ্গলবার দোহায় বৈঠকে বসবেন আলোচকরা। সোমবার মধ্যরাতে আলোচনায় অগ্রগতির পর মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসকে চুক্তির চূড়ান্ত

হাসিনাকে নিয়ে বাংলাদেশবিরোধী নতুন ষড়যন্ত্র দিল্লির

নিজস্ব প্রতিবেদক: পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি