পাকিস্তানে অভিযানে নিহত জঙ্গিদের দলে এক বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।,

ঘটনাস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি টাকা ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। এসব প্রমাণের ভিত্তিতেই নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এ তথ্য জানায়।

নিরাপত্তা সূত্রের দাবি, এর আগেও একই ধরনের অভিযানে একাধিক বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছে। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের কাজে আফগানিস্তানে গিয়ে পরবর্তীকালে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিল। এ ঘটনা আবারও প্রমাণ করল যে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে।,

শনিবারের এই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করে সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে এ অভিযান চালায়।

দুদিনব্যাপী এই অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়। দীর্ঘ সময় ধরে চলা বন্দুকযুদ্ধের পর ১৭ জন নিহত হয় এবং আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়। এদিকে সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন

খোকশাবাড়ী যুব সমাজের উদ্যোগে রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও

জামায়াত আ‌মিরের স্বেচ্ছায় গ্রেপ্তার কর্মসূ‌চি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলা‌মকে মুক্তি না দিলে নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি স্থগিত করেছেন জামায়াত আ‌মির

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

বিশ্বে সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে ভারত: পিউ রিসার্চ

অনলাইন ডেস্ক: আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত—এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সম্প্রতি প্রকাশিত

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিচার