নিষেধাজ্ঞা আরোপ হলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে আসার হুমকি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে বলেন, জাতিসংঘ যদি কোনো কঠোর পদক্ষেপ নেয়, তবে ইরান জাতিসংঘের সঙ্গে করা কার্যকর প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে।

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিল। তবে তেহরান জানায়, বৈঠক হতে পারে, কিন্তু পরমাণু প্রকল্প সরেজমিনে দেখানোর অনুমতি দেওয়া হবে না। মধ্যস্থতার চেষ্টা চালায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, তবে সেটি ব্যর্থ হয়। বরং তারা অভিযোগ তোলে যে, ইরান ২০১৫ সালের জ্যাকোপা চুক্তি ভঙ্গ করেছে।

এই প্রেক্ষাপটে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরান আইএইএ-এর সঙ্গে এনপিটি চুক্তি স্বাক্ষর করেছিল। এর মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দিয়েছিল, কখনও পরমাণু অস্ত্র কর্মসূচি হাতে নেবে না এবং আইএইএকে সহযোগিতা করবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের কারণে ইরানের ওপর সন্দেহ বাড়ছে। আইএইএ গত ৬ জুন জানিয়েছিল, ইরানের কাছে এমন মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে সহজেই পরমাণু বোমা তৈরি সম্ভব।

এর এক সপ্তাহ পর, ১৩ জুন রাতে ইরানে বিমান অভিযান চালায় ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আইএইএ’র প্রতিবেদনকে ভিত্তি করেই এই হামলা চালানো হয়েছে। ১০ দিন পর যুক্তরাষ্ট্রও সংঘাতে যোগ দেয়। ২৬ জুন যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে জাতিসংঘের সঙ্গে নতুন জটিলতা তৈরি হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, “ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ায় হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোন নোটিশ

ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে

রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আসন্ন “বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকেয়া ৮০০০ কোটি টাকা, চার জাহাজের পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আট হাজার কোটি টাকা বকেয়া, এ কারণে চট্টগ্রাম বন্দরে আসা চারটি জাহাজ থেকে খালাস হচ্ছে না প্রায় দুই লাখ ৩২ হাজার টন কয়লা। পায়রা