নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক।’

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন।

পরে এ ঘটনায় লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গোপন খবর পেয়ে শাহ জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির

ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশাল নগরীর

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল

আমার বিরুদ্ধে করা মিথ্যাচার-জুলুমের বিচার এই আদালতেই হতে পারে’: আল্লামা সাঈদী

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আল্লাহর নামে শপথ করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল