নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কি অডিও বার্তা দিয়েছে তার ওপর নির্বাচন অস্থিতিশীল হবে কিনা বা নির্বাচন ভন্ডুল হবে কিনা- সেটা নির্ভর করে না।

নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যদি ওনাদের সাহস থাকে, তবে দেশে এসে বলুক। ওনারা আইনের আওতায় আছে আইনের আশ্রয়ে বলুক। যেহেতু সাহস নাই, তাই পালিয়ে বলতেছে। আর দেশে তাদের যে সমর্থক ছিলো, এখন আর সেরকম কোনো সমর্থক নেই।,

তাদের সমর্থকরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশে চলে গেছে, আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। বিভিন্ন দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। এসময় ফ্যাসিস্ট অপরাধীদেরকে দেশে ফেরত দেওয়ার ক্ষেত্রে আশ্রয় প্রদানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের আমলে কারা অধিদপ্তরসহ বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোন দুর্নীতি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ হয়েছে। এক্ষেত্রে রিকোয়েস্ট বা তদবিরকে গ্রাহ্য করা হয়নি কিংবা অর্থের বিনিময়ে কোন নিয়োগ প্রদান করা হয়নি।

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতব উল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি কিন্তু খুব সাহস ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি- আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি দূর করা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে বন্দিদের ক্ষেত্রে খাবারের মান ও পরিমাণ দুটোই বাড়ানো হয়েছে। এসময় দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নবীন কারারক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জীবননগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর বারোটার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের ভৈরব নদীতে গোসল করার

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

ইরানি হামলার পর দুবাইয়ে সম্পদ রাখা বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দুবাইয়ের বিলাসবহুল

সিরাজগঞ্জের মিষ্টি আলু বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে এ অঞ্চলের কৃষক। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা

বজ্রপাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বজ্রপাতে সারাদিনে দেশের ছয় জেলায় ১০ জন মারা গেছেন। মৃত্যুবরণ হওয়া মধ্যে কুমিল্লায় ৩ জন, নারায়নগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন,