নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই খুব ভালো, সৎ অফিসার এবং তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি আরও বেশি ভালো। প্রতিটি ভোটিং সেন্টার সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তাছাড়া প্রতিটি কেন্দ্রে বডি অর্ন ক্যামেরা এবং বিশেষ ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হবে। ডগ স্কোয়াড থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আজকের সভার উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি-না তা দেখা এবং থাকলে তা সমন্বয় করা। কিন্তু এসে দেখলাম তাদের প্রস্তুতি খুবই ভালো, যা আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি।’

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিচালনা করেন সিলেট বিভাগীয় খান মোহাম্মদ রেজা উন নবী।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একীভূত হচ্ছে ৬ ইসলামি ব্যাংক: নিয়ন্ত্রণে আসছে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের আর্থিক অনিয়ম, জালিয়াতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ছয়টি ইসলামি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের আওতায় শুক্রবার

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে

ধামরাইয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করা হয়।