নির্বাচনের আগে টেলিগ্রাম ও বোটিম বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টেলিগ্রাম ও বোটিম—এই দুটি ইন্টারনেটভিত্তিক যোগাযোগ অ্যাপের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে এ দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রাথমিকভাবে রাতে অ্যাপ দুটির গতিবেগ কমানোর বিষয়টি পর্যালোচনা করার কথাও আলোচনায় আসে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, রাজধানীতে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ২৪৪ জন আওয়ামী লীগ কর্মীর মধ্যে দেড় শতাধিক ব্যক্তি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে ভার্চুয়াল যোগাযোগ রাখছিলেন। তাদের মোবাইল ফোন জব্দের পর এ তথ্য পাওয়া গেছে।

কোর কমিটির বৈঠকে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা জানান, ইন্টারনেটভিত্তিক এসব অ্যাপ ব্যবহার করে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা চলছে। নির্বাচনকালীন সময়ে এ ধরনের কার্যক্রম অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেলিগ্রাম রুশ বংশোদ্ভূত পাভেল দুরভের তৈরি একটি জনপ্রিয় অ্যাপ, যা বার্তা ও ফাইল আদান-প্রদানে ব্যবহৃত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বোটিমে ভয়েস ও ভিডিও কলের পাশাপাশি অর্থ লেনদেনের সুবিধাও রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক আরিফুল ইসলাম নির্যাতন মামলার প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার

শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতেন: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, শেখ ফজলুল হক মণি বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১

স্বেচ্ছাসেবক লীগ নেতার কাঁধে হাত রেখে চলেন জেলা বিএনপির আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুর রহিম এখন পৌর শ্রমিক দলের সহসভাপতি। তিনি সাভারে

ওবায়দুল কাদের দেশেই আছেন-দাবি সাংবাদিক ইলিয়াসের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশেই আছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। আজ সোমবার (৩ মার্চ) সকালে নিজের ভেরিফাইড

নয় সেপ্টেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর