নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে। তাদের মধ্যে ছাত্র প্রতিনিধি দুজনও রয়েছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু দপ্তরে আসছেন নতুন মুখ।

সরকারের লক্ষ্য তিনটি—

১) নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো,

২) বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা,

৩) কাজের চাপ বণ্টন।

২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার এখন পরিষদের কাঠামো আরও গুছিয়ে নিতে চাইছে। বর্তমানে ২২ জন উপদেষ্টার হাতে ৪১টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশির উদ্দিন একাধিক দপ্তর সামলাচ্ছেন—প্রতিজনের হাতে রয়েছে তিনটি করে মন্ত্রণালয়। আবার ১০ জন উপদেষ্টার হাতে আছে দুটি করে দপ্তর।

সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি একাই পাঁচটি মন্ত্রণালয়—মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন ও ডাক-টেলিযোগাযোগ—সামলাচ্ছেন।

অন্যদিকে উপদেষ্টা, পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ মিলিয়ে রয়েছেন তিনজন। এই সংখ্যা বাড়তে পারে। প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী ও একজন সিনিয়র সচিব পর্যায়ের দপ্তরেও রদবদলের সম্ভাবনা রয়েছে।

সূত্র বলছে, বড় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে সরিয়ে ছোট দপ্তরে পাঠানো হতে পারে। আবার ছোট দপ্তরে থাকা কিছু উপদেষ্টা পেতে পারেন বড় মন্ত্রণালয়ের দায়িত্ব। এতে একাধিক চমক আসতে পারে।

সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ আসবে, তেমনি বাইরের কয়েকজনকেও উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় বিদায়ের আগে ক্লিন ইমেজ ধরে রাখতে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এখন নজর শেষ সময়ে কারা হচ্ছেন নতুন উপদেষ্টা, সেই দিকেই।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪

বৈষম্যবিরোধীর ৫ নেতার নামে মামলা করলেন গণঅধিকার পরিষদ নেতা

ডেস্ক রিপোর্ট: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার নামে মামলা করেছেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম। ‘পঞ্চবীথি ক্রীড়াচক্র’ ক্লাব দখলমুক্ত

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

মিজানুর রহমান আজহারির প্রার্থিতার ব্যাপারে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা)

মহার্ঘ ভাতা বাস্তবায়নে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতা কার্যকর করতে সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের

নিষিদ্ধ আ. লীগ ১৭ নভেম্বরকে কেন্দ্র করে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন