ধর্ষণবিরোধী সমাবেশে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে হামলাকারীদের অন্যতম সন্ত্রাসী যুবলীগ নেতা মো. জাহাঙ্গীরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ)। দুপুরে ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। এ সময় তারা জাহাঙ্গীরকে দেখতে পান এবং মুহূর্তেই তাকে ঘিরে ফেলেন। পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

জাহাঙ্গীর যুবলীগের একজন সক্রিয় সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুলিশ লাইনস ১ নম্বর ওয়ার্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় রামদা হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান জাহাঙ্গীর। সে সময় হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। কয়েক মাস পর ভোল পরিবর্তন করে জাহাঙ্গীর জনতার কাতারে আসার নাটক করছিলেন।

রোববার শহরের চৌরাস্তায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেন যুবলীগ নেতা জাহাঙ্গীর। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “আমরা তাকে হেফাজতে নিয়েছি। আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল: ট্রাম্পের দাবি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ৬০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরাইল। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে

রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট: রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে: নাসীরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে।