দেবীগঞ্জে বিএনপি নেতার উঠান বৈঠকে কৃষক লীগ সভাপতির উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে উপজেলা কৃষক লীগের সভাপতির উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের পশ্চিম কৃত্তিনিয়া পাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজিত ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, বক্তব্য দিচ্ছেন ফরহাদ হোসেন আজাদ। তার একপাশে বসে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হারিজ এবং অপর পাশে উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল শর্মা।

স্থানীয় সূত্র জানায়, নির্মল শর্মা ২০২২ সাল থেকে দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বিএনপির আয়োজিত বৈঠকে তার উপস্থিতি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে হাতুড়ি পিটিয়ে হত্যা, পুকুরে মিলল লাশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনায় হাতে

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগের। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে

পিরোজপুরে ৩ আসনের জামায়েতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশনের

হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের

রাজনৈতিক দলগুলো শিগগির জুলাই সনদে সই করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা