দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জাকসু প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম বলেন, ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি এড়াতে সময় বেশি লাগছে।

ইতোমধ্যে ২১টি হলের মধ্যে ১৮টির ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৩ হলে গণনা চলছে। ফলাফল ঘোষণায় বিলম্বে শিক্ষার্থী ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা শেষ হয়নি।

এদিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। তার অভিযোগ, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হয়নি, নানা অনিয়ম হয়েছে এবং পদত্যাগ না করার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল।

তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান এই পদত্যাগকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, “যুদ্ধের ময়দান থেকে তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন। ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পেরেই তিনি পদত্যাগ করেছেন।”

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেদিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে তা হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে আবার ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হয়। গণনার গতি বাড়াতে অতিরিক্ত পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর মোবাইল ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। এর প্রতিবাদে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে

ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে অবৈধ অস্ত্র ঢুকছে দেশে

নিজস্ব প্রতিবেদক: ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও

৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আ.লীগ-বিএনপি-জামায়াতের

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া। তিনি বলেছেন, ওই নির্বাচনের পর আওয়ামী লীগ, বিএনপি ও

পঞ্চগড় সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন