তাড়াশে ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে “ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যায় পর তাড়াশ ভুমি জাদুঘরের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন,উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, সহকারী কমিশনার ভূমি খালিদ হাসান,তাড়াশ থানার ওসি আসলাম হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিত ছিলেন।

জাদুঘরটিতে তাড়াশ ভূমি অফিসের কাজে ব্যবহৃত টাইপ রাইটার, সিন্দুক, গান্টার চেইন, জমিদারী আমলের ভূমি সংক্রান্ত দলিলাদী সংরক্ষণ করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পুরাতন ভূমি সংক্রান্ত নথি/দলিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহের প্রচেষ্টা চলমান রয়েছে। এখানে প্রাগৈতিহাসিক কাল হতে আধুনিক সময় পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার ক্রমবিকাশ, বিভন্ন ধর্মগ্রন্থে ভূমি বিষয়ক নির্দেশনা, তাড়াশের ইউনিয়ন ওয়ারী মৌজার লোকেশনসহ ম্যাপ স্থান পেয়েছে। জাদুঘরের একটি কর্নারে ভূমি বিষয়ক নানাবিধ বই রাখা হয়েছে। এখানে মুসলিম উত্তরাধিকার নির্ণয় পদ্ধতি এবং হিন্দু দায়ভাগ নির্ণয়ের পদ্ধতি, ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারী প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে। এছাড়া অন্যান্য ভূমি সেবা গ্রহণ প্রক্রিয়াও জাদুঘরটিতে স্থান পেয়েছে। সিএস নকশা, আরএস নকশা, ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন স্কেল (একর কম্ব, মেটাল স্কেল, গুনিয়া স্কেল ইত্যাদি) প্রদর্শন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যদিও একটি রাজনৈতিক মহল

সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক The Daily Star-এর কার্যালয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভবনের ছাদে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার

দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে’ উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে জামায়াতে

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর

সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে থানার নাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে