তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বার্তা সংস্থার মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের গণমাধ্যমের উন্নয়নে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের হাইকমিশনারও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের কাজ চলছে।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে, পাকিস্তান সরকার সেই দলকে সম্মান জানাবে।

সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাংলাদেশের অনেক গবেষক ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব-পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণা করতে চান। গবেষণার জন্য পাকিস্তানের আর্কাইভে সংরক্ষিত এ-সংক্রান্ত ডকুমেন্ট (প্রমাণক) সংগ্রহ করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তিনি পাকিস্তানের হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই দেশের আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৪তম বাজেট আজ: ইতিহাসে প্রথমবার কমছে বাজেটের আকার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট আজ সোমবার উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের

নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।’ শনিবার দুপুরে

সিরাজগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১০ দলীয় জোটের চুরান্ত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন

‘আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয়’

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই বলে আসছে আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত।

প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল