ডাকসু নির্বাচন; জয়ের পথে সাদিক কায়েম ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে। ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ জয়ের পথে রয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ১৬টি হলের প্রাপ্ত ফলাফল থেকে এমন আভাস মিলেছে।

কোন হলে কে কত ভোট পেলেন

শেখ ফজিলাতুননেছা মুজিব হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম ৭৪২ ভোট পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ২২৭, উমামা ফাতেমা ২২৩, শামীম হোসেন ৩৩৭, আবদুল কাদের ৬৪ এবং বিন ইয়ামিন মোল্লা ১২ ভোট পেয়েছেন।

এই হলে ডাকসুর জিএস প্রার্থীদের মধ্যে এস এম ফরহাদ ৫৯৫ ভোট পেয়েছেন। এছাড়া মেঘমল্লার বসু ৩১২, আবু বাকের মজুমদার ৯৩, তানভীর বারী হামিম ২২৯ ভোট পেয়েছেন।

কুয়েত মৈত্রী হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম ৬২৬ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ২১০ ভোট। উমামা ফাতেমা ২২৬, শামীম হোসেন ২৩৩, আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ছাত্রশিবিরের সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।

কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এ হলে পেয়েছেন ৪২৩ ভোট। আবিদুল সুফিয়া কামাল হল কেন্দ্রে চতুর্থ স্থানে রয়েছেন।

ফজলুল হক মুসলিম হলেও ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এ হলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১৮১ ভোট পেয়েছেন।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলেও এগিয়ে সাদিক কায়েম। হলটিতে তিনি পেয়েছেন ৯৬৬ ভোট। ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।

শামসুন নাহার হলেও ভিপি পদে ১১১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবিরের সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলেও এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। হলটিতে তিনি পেয়েছেন ৮৪১ ভোট। এ হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।

রোকেয়া হলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৫৭৫ ভোট।

জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হলটিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।

সার্জেন্ট জহুরুল হক হলেও এগিয়ে শিবিরের প্যানেলের প্রার্থীরা। হলটিতে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার কাছাকাছি অবস্থানে রয়েছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৩১৪টি ভোট।

এসএম হলেও ছাত্রশিবিরের সাদিক কায়েম এগিয়ে। ভিপি পদে তিনি ভোট পেয়েছেন ৩০৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ১১০ ভোট।

জসিম উদ্দীন হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৪৭ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ১৮৭ ভোট। এছাড়া উমামা ৬২, আবদুল কাদের ৫৫, শামীম হোসেন ৯৪ এবং বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন।

এই হলে ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ ৫৪০ ভোট পেয়েছেন। এছাড়া তানভীর বারী হামিম ২৫৫, মেঘমল্লার বসু ৮১, আবু বাকের মজুমদার ৬৭ ভোট পেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৮৪২ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম ২৩৮, উমামা ফাতেমা ৬৯, আবদুল কাদের ৬৭, বিন ইয়ামিন মোল্লা ১১ এবং শামীম হোসেন ১২২ ভোট পেয়েছেন।,

এই হলে ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ ৬৮৩, মেঘমল্লার বসু ১২৪, আবু বাকের মজুমদার ৮১ এবং তানভীর বারী হামিম ৩০৭ ভোট পেয়েছেন।

সূর্যসেন হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৭৬৯ ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম ২১০, উমামা ফাতেমা ৬৪, আবদুল কাদের ৬৪ এবং শামীম হোসেন ১২১ ভোট পেয়েছেন।,

এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ ৫৬৮ ভোট পেয়েছেন। আরাফাত চৌধুরী ১৬৪, মেঘ মল্লার বসু ১০৮, আবু বাকের মজুমদার ৬৬ এবং তানভীর বারী হামিম ২৮৫ ভোট পেয়েছেন।

বিজয় একাত্তর হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৯৯১ ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম ২৭৮, শামীম হোসেন ১৯১, উমামা ফাতেমা ১০৪, ওআবদুল কাদের ৯৫ ভোট পেয়েছেন।

এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ ৭৭৯ ভোট পেয়েছেন। এছাড়া তানভীর বারী হামিম ৪৪২, মেঘমল্লার বসু ১৪৫ ও আরাফাত চৌধুরী ১৯৪ ভোট পেয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে বালুবাহী নৌযান চলাচলে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭৪ জনের বেশি।

ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম