টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১৩টি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাগপুর উপজেলার আমজাদ হোসেন (৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি (৪৫), দেলদুয়ারে ফজলুল হক (৫০), ঘাটাইলে আব্দুল হোসেন (৩২) ও রাসেল (২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন (৫১) ও হাকিম তালুকদার (৫৫), ধনবাড়ীতে হৃদয় আহমেদ (২৮), কালিহাতীতে শামীম (৪৬), ভূঞাপুরে তাহসিন হোসেন আলিফ (২০), কালিহাতীর যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল (২২), মধুপুরের জুয়েল (২৫), বাসাইল উপজেলার রিপন মিয়া (৫০), গোপালপুরের মিনহাজ মিয়া (৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি (৪৫) ও তারিফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দ্যা পেনাল কোড ১৮৬০ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং দ্যা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়-ভীতি প্রর্দশন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পায়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া

বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা মানচিত্র নিয়ে আপত্তি চীনের

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে চীন।

১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয়

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।

‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১