টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান।

হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাজিম আল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধের উপর অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন পারভেজ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম নাফে, ইংরেজি দৈনিক নিউএজ এর প্রতিনিধি হাবিব খান, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, সাংবাদিক অলক কুমার দাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু। বৈঠকে বক্তারা মূল প্রবন্ধের ১২টি অনুচ্ছেদের ৬৭টি দফা নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হবিগঞ্জের নবীগঞ্জ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২০ বছর বয়সী জুমি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর চৌষতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে নিজের

বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

ভারত কামালকে প্রত্যর্পণ করার অফিসিয়াল কো‌নো তথ্য আমার কাছে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জা‌নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল

জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব বলে

ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের হুমকি দিলেন আ.লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে