টাঙ্গাইলে সরকারি এমএম আলী কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ছাত্রসংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আসাদুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন ওই কলেজের শিক্ষার্থীরা।

এসময় ওই কলেজের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা নবাব আলী, ছাত্রদলের নেতা রানা আহমেদ, ইব্রাহিম খান বাদশা, ছাত্র অধিকার পরিষদের নেতা সজীব হাসান, ছাত্র শক্তির নেতা মাহতাব খান ভাসানী, ছাত্রদল নেতা হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র অধিকার পরিষদের নেতা নবাব আলী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্রসংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রসংসদ শুধু নির্বাচিত একটি কমিটি নয়- এটি শিক্ষার্থীদের মতামত প্রকাশ, সমস্যা সমাধান, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার গণতান্ত্রিক প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি অধ্যক্ষ প্রফেসর এসএম আসাদুজ্জামান স্যার দ্রæত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার ও সহকারী

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার

সিরাজগঞ্জে ২দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ইউপি সদস্যদের আইনগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার (২৮

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত বছরের একই সময়ে

তাড়াশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নতাড়াশ পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।