ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন

উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

৬ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা মোড়ে কার্যালয় উদ্বোধন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

এসময় বক্তব্য প্রদান কালে ডাঃ ফরিদ বলেন, ঝিকরগাছা-চৌগাছায় এতোমধ্যে দাঁড়িপালার গণজোয়ার সৃস্টি হয়েছে। এই দৃশ্য গোটা দেশে বিরাজমান। আগামীদিন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে মানুষ জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় আনবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজি করতে এসে লঞ্চে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: বরিশালের হিজলায় ঢাকাগামী লঞ্চের ডেকের বিছানা বাণিজ্য করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খালেক মাঝি। এ সময়

নারায়ণগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে দফায়

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : ড.ইউনূস

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।

বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এ নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে, পোস্টাল

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)

সংসদে আসতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যু

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে