জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয় দিবসের সকালে কুষ্টিয়ায় আয়োজিত বিজয় র‍্যালিতে বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের গ্রাসনের বিরোধিতা করেছিল। এই সময়কাল সম্পর্কে বহু মিথ্যা রচনা প্রচলিত রয়েছে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাসে মুক্তিযুদ্ধ নিয়ে যে অনেক কল্পকাহিনি রয়েছে, তার ৯০ শতাংশই মিথ্যা।”

তিনি আরও বলেন, “আজকের এই বিজয় র‍্যালি আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার পক্ষে অবস্থানের প্রতীক। আগামীর বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত করতে আমরা কাজ করব। আমাদের লক্ষ্য দেশের ঐক্য বজায় রাখা।”

আমির হামজা সভায় উপস্থিত সকলকে একত্রিত করার বার্তা দিয়ে বলেন, “পেছনের ইতিহাসে আটকে না থেকে আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। দেশপ্রেমের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেব।”

র‍্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার র‌ফিকুল ইসলাম টুকু মন্তব্য করেছেন, “রাজনৈতিক বক্তব্য হিসেবে এগুলো আমরা গ্রহণ করি না। মুক্তিযুদ্ধের ইতিহাস চিরসত্য এবং এটি সবাই জানে। নির্বাচনে জেতার জন্য অনেকেই বিভিন্ন মন্তব্য করেন।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার যাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলো মিশরের সেনাবাহিনী!

অনলাইন ডেস্ক: গেল শনিবার সাদা এল-বালাদ টিভিতে প্রচারিত মিশরীয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে মিশরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ। সোমবার

অর্থপাচার মামলায় তারেক রহমান ও মামুনের সাজা বাতিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিলের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে

স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক

প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, বাড়ছে চুরি–ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু

ব্রহ্মপুত্রের উজানে চীনের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশে উদ্বেগ

অনলাইন ডেস্ক: তিব্বতের পার্বত্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীন। ইয়ারলুং সাংপো নদীর ওপর গড়ে তোলা এ প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির