জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করবো- ডাঃ শফিকুর রহমান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের সময় দীর্ঘদিন জুলুমের স্বীকার হয়েছেন। ডান্ডাবেড়ি পড়িয়ে কোর্টে হাজির করেছে। আইনের তোয়াক্কা করেনি। হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে।

শনিবার বিকালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যে দলই ক্ষমতা এসেছে কেউই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না দুর্নীতি করে নাই। অতীতের যারা দেশ শাসন করেছে তারা কি বলতে পারবেন চাঁদাবাজি করে নাই। কিন্তু জামায়াতে ইসলামীর দু’জন মন্ত্রী ছিলেন দুর্নীতি মুক্ত। আমাদের চিরশত্রুরা অনেক খোজাখুজি করেও একটাকার দূর্নীতি পায়নি। তাদেরকে বিচারিক হত্যা করেছে। ১১ জন জামায়াতের কেন্দ্রীয় নেতা বিচারিক হত্যার স্বীকার হয়েছে। অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অনেককে আজীবনের জন্য পঙ্গু করে দেয়া হয়েছে।

আমিরে জামায়াত বলেন, ৫ ই আগস্টের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আমাদের জনশক্তিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। অন্য দলের নেতা কর্মীরা যেখানে চাঁদাবাজি, দখলদারী নিয়ে ব্যস্ত জামায়াত তখন জনসেবায় ব্যস্ত ছিলেন।

কেউ বলতে পারবে না জামায়াত চাঁদাবাজি করেছে, বাসস্ট্যান্ড দখল করেছে, কারো উপর হামলা করেছে। জামায়াত সব সময় আদর্শিক রাজনীতি করে।

যুবকদের উদ্দ্যেশে তিনি বলেন, আমরা কোন বেকার ভাতা দিবো না আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

আগামী দিনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে, চাঁদাবাজি থাকবে না, দূর্নীতি থাকবে না, বিচারের নামে তামাশা থাকবে না। বিচার হবে নির্যাতিত মানুষের জন্য।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সবাই মিলে আমরা এদেশকে ঢেলে সাজাবো।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনান,সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি আব্দুল্লাহ, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম প্রমুখ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা

পলাতক আওয়ামি লীগ নেত্রীর বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার হাত-পা বাধা লাশ উদ্ধার মো: বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিয়ে যাওয়া আওয়ামীলীগ

বেলকুচিতে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)

রাজশাহী কলেজে “মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ পরিচালিত ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬

শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডেস্ক রিপোর্ট: জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

বেলকুচি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নির্বাচনী মতবিনিময় সভায়, অধ্যক্ষ আলী আলম

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনে জাময়াতের মনোনীত প্রার্থী আলহাজ অধ্যক্ষ আলী আলম বাংলাদেশ