জামায়াত কর্মীকে রাজাকার বলা নিয়ে বিএনপির কর্মীর সাথে সংঘর্ষ; আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ভোলার ভেলুমিয়ায় রাজাকার বলা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় ৫টি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।,

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘাত চলে। এতে আজও এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামায়াত তাদের কর্মীদের বিজয় দিবসের মিছিলে হামলা করে।

অপর দিকে উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সকালে তাদের কর্মীরা বিজয র্যালিতে যোগ দিতে আসার সময় এক কর্মীকে বিএনপির দুই কর্মী রাজাকার বলে গালিগালাজ করে। পরে মারধর করে। এ নিয়ে হাতাহাতি হয়। এ ইস্যুকে কেন্দ্র করে বিকালে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। রাতে ফের মিছিল করে তাদের দলীয় ৪ কর্মীর দোকানে হামলা ও লুট করে। এতে তাদের ১০-১২ জন কর্মীকে আহত করা হয়।

জামায়াতের মিডিয়া সেল কর্মকর্তা আমির হোসেন জানান, তারা রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক: জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য প্রয়াত

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বক্তব্য দেবেন কিছুক্ষণ পরই

অনলাইন ডেস্ক: বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চলছে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজন। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত