জামায়াতে আমীরে সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় জামায়াতে ইসলামীর বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

মার্কিন রাষ্ট্রদূদের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার মি. এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস. মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার মি. জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। এ ছাড়া জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাবারের জন্য থানায় ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ

জীবন গল্প বাবা ছাড়া কখনো পূর্ণতা পায় না। সেই বাবা মানে নির্ভরতা। অনেক দম্পতি সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর সাধনা করে। স্রষ্টার কৃপায়

প্রহসনের ভোটে ভূমিকার অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের গাড়ীর ধাক্কায় অটোরিকশা চালকসহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা

আজ দেশের আট বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে সৃষ্ট ঘন মেঘমালার কারণে শুক্রবার সকাল ১০টা থেকে