জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্ট: ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। জামায়াত ইসলামীর চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।,

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

যোগদান অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

অন্যদিকে, জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া মাওলানা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।,

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ৪ শিশুসহ ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক: মহাকুম্ভমেলাগামী ট্রেনে ওঠার সময় ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে ১১ জন নারী

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের

গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি ৬৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে।

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন