জামায়াতের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সপরিবারে ৪০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

২৬ নভেম্বর বুধবার রাতে উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট বাজারের এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন ।

বিএনপিতে যোগদানকৃত সবেক জামায়াত নেতা আব্দুল হোসেন বলেন আমি দীর্ঘদিন জামায়াতের ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ৫ আগস্টের পর থেকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড আমার ভালো লাগেনি। তাই স্বেচ্ছায় আমার পরিবার ও ৪০ জন্য নেতাকর্মীসহ আমি বিএনপিতে যোগদান করি ।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। উপস্থিত ছিলেন জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অনেকে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান বলেন, জামায়াতের নেতাসহ ৪০ জন বিএনপিতে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই। এভাবে বিএনপির ভালো কর্মকাণ্ড দেখে সবাই যোগদান করবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সরকার গঠনে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির প্রস্তুতিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জনগণের ভোটে বিজয়ী হলে এসব দলকে সঙ্গে নিয়ে

সারা বছরই সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারা বছর সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

সলঙ্গায় অন্যের বাড়ি নিজের দাবি করে বাড়ির মাঝ খাঁনে বেড়া

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির মাঝ খাঁনে বেড়া দিয়ে নিজের যায়গা দাবি করে ঘর ভাঙ্গার চাপ দিয়ে আসছে বাবলু তালুকদার নামে এক প্রভাবশালী। বুধবার (১১ মার্চ)

আতশবাজি ও ফানুসের কারণে রাজধানীর একাধিক স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে ফোটানো আতশবাজি ও ফানুসের আগুনে রাজধানীর একাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ৯ এপ্রিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আওয়ামী লীগকে