জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), আড়াইহাজার উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবির কর্মী শাফিন আহমেদ (২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদসহ (৪৭) সাতজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নারয়নগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণাকালে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াতের সাত এবং বিএনপির একজন আহত হয়।,

উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম জানান, মোল্লারচর গ্রামে নারী কর্মীরা গণসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির কর্মী মোরশেদ বাধা দেয়। খবর পেয়ে প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করা হয়।

বিএনপি কর্মী মোরশেদ বলেন, আমরা জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করিনি। তারাই আগে আমাকে মারপিট করেছে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তেমন কিছু হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে বনানী থানার পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক

জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক: দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন

ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ

সিরাজগঞ্জ প্রাণিসম্পদের এ.আই পদে ১৪ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার বাণিজ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পাঁচটি উপজেলায় ইউনিয়ন কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ান পদে বৃহৎ অনিয়ম ও অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। সরকারি সার্কুলার উপেক্ষা করে তেরো ইউনিয়নে ১৪

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে