জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত তালিকা থেকে ৮০–১০০ প্রার্থী বাদ পড়তে পারেন। ৫ দফা দাবির যুগপৎ আন্দোলনে শরিক ৭ দলের জন্যই এসব আসন ছাড়বে জামায়াত। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে রদবদল চলছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের জানিয়েছেন—সংখ্যা নয়, জয়ের সম্ভাবনাই প্রার্থী নির্বাচনের মূল মানদণ্ড।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অভিন্ন আন্দোলনের অংশ হিসেবে ৮ দল এখন একক প্রার্থী চূড়ান্তের দিকে এগোচ্ছে। মাঠ জরিপে কোন দলের কোন আসনে জয়ের সম্ভাবনা বেশি—তা দেখে তালিকা চূড়ান্ত করা হবে। আসন বণ্টন নিয়ে কিছু জটিলতা থাকলেও ইসলামি ঐক্যের স্বার্থে সবাই ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছেন।,

ইসলামী আন্দোলন ১২০, জামায়াত ১৩০ এবং বাকি ৫০ আসনে অন্য দলগুলোর প্রার্থী চায়। খেলাফত আন্দোলন চাইছে ২০ আসন। খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বিডিপিও নিজস্ব জরিপ করছে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় প্রার্থী হচ্ছেন। ইতোমধ্যে দুইজন হিন্দু প্রার্থীসহ বিভিন্ন ধর্মাবলম্বী ও উপজাতি গোষ্ঠীর আরো ৪–৫ জনকে বিবেচনায় রাখা হয়েছে। রাঙামাটি–বান্দরবন–খাগড়াছড়ি অঞ্চলে ডাকসুর কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।

ইতোমধ্যে প্রার্থী পরিবর্তন শুরু হয়েছে—হবিগঞ্জ-৪, কুড়িগ্রামসহ কয়েকটি আসনে নতুন প্রার্থী চূড়ান্ত হয়েছে। নারী প্রার্থী ও জুলাই যোদ্ধারাও তালিকায় যুক্ত হবেন। শরিক দলের সমঝোতা ও অভ্যন্তরীণ পরিবর্তন মিলিয়ে ৮০–১০০ জন প্রার্থী বাদ পড়ছেন—এটা নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে

৬৪ হাজার মামলা দিয়েও আমাকে দমানো যাবে না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ৬৪ হাজার মামলার ভয় দেখিয়েও আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পটপরিবর্তন কিংবা প্রশাসনিক পুনর্বিন্যাস—কোনোটিই দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রবণতা থামাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্টের আগের বছরগুলোতে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, অন্তর্বর্তী

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন