জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার মধ্যে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের দশম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, ড. ইউনূস তাঁর ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ, আগামী জাতীয় নির্বাচন আয়োজন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে সরকারের পরিকল্পনা উপস্থাপন করবেন।

প্রেসসচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়ের কাছে মূল বার্তা হিসেবে তুলে ধরবেন যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর।

ভাষণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সংস্কার সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের

শর্তে রাজি মোদি, শুল্ক কমালেন ট্রাম্পও

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি

ধর্ষণের বিচারের দাবিতে শাহজাদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন;

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ শাহজাদপুর সরকাির কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের

বিমানবন্দরে শাহরুখ-পত্নী গৌরীর কাছেও মাদক!

শনিবার বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানে মাদককাণ্ডে গ্রেফতারের পর একে একে উঠে আসছে পুরনো সব ঘটনা। কখনো জানা যাচ্ছে, আরিয়ানের জন্মের পর শাহরুখ