ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৪৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের স্থিতি দাঁড়ায় ৭৭ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ হয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৭৯ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩৩ দশমিক ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯ শতাংশ। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা অসন্তোষজনক হওয়ায় অবসায়নের (লিকুইডেশন) উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো—এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, আমানতকারীদের স্বার্থরক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে প্রক্রিয়াটি এখনো পর্যালোচনায় রয়েছে এবং সরকারের অনুমোদন ও অর্থ ছাড়ের পর কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া ঝুঁকির মধ্যে থাকা আরও ১১টি প্রতিষ্ঠান হলো—সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, হাজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আইআইডিএফসি, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল তদারকির কারণে এ খাতে খেলাপি ঋণের চাপ বেড়েছে। ফলে গ্রাহকদের আস্থা নষ্ট হচ্ছে এবং অনেক আমানতকারী টাকা তুলতে পারছেন না।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে

নিউ মার্কেটে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে মজুত প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই ছুরি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আব্দুর হাই সরকারের মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশন চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান

হজযাত্রীদের শিশু সঙ্গীর বিষয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন