চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়াল্টন মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এই দলীয় পতাকা উত্তোলন করা হয়।,

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ে কে বা কারা এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টানিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত বলে জানান। এই ঘটনা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এটি কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বার্তা।

এদিকে ফেসবুকের এক বার্তায় দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান। পোস্টে তিনি জানান, তার নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এক ভিডিওতে দুজনকে পতাকা উত্তোলন করতে দেখা যায়। তবে নাম ও পদবি জানা যায়নি।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আজকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে নিষিদ্ধ ঘোষিত একটা দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, এটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাতে এই বিষয়টা প্রশাসনকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম বলেন, এই ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদ্মার পাড়ে নতুন কনটেইনার পোর্ট: সম্ভাবনার স্বপ্ন না ব্যর্থতার পুনরাবৃত্তি?

পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ পানগাঁও অভিজ্ঞতা সামনে রেখেই ৭৫৬ কোটি টাকার প্রকল্প, বিশেষজ্ঞদের শঙ্কা ও সরকারের প্রত্যাশা নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক এবং এক ব্যবসায়ীর

কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: জারি করা হয়েছে। পাশাপাশি সাতটি দেশের নাগরিকদের জন্য অতিরিক্ত ভ্রমণের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের বরাদ দিয়ে আল জাজিরা এতথ্য

রাজাকার-রাজাকার গালি দেওয়ার দিন শেষ: মিজানুর রহমান আজহারী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজাকার-রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কী দিন আসলো, আল্লাহ আমাদের দেখাইছে। রাজাকার শব্দটি এখন

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক: শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন