চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার এই মন্তব্য করেন তিনি।

লেভেলে প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, ‘একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন।’

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যাকেই ভোট দিন বিবেচনা করে দিবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।’

তিনি বলেন, ‘আপনারা যাতে কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন—যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।’

প্রচারণার সময় শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহবান জানান নাহিদ ইসলাম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও

বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ভারতের

নিউজ ডেস্ক: বাংলাদেশের কয়েকটি পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর (ডিজিএফটি) জানায়, বন্দর

মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।, এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি প্রার্থীসহ আহত অন্তত ৪০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,

নতুন আঙ্গিকে বিএনপির ওয়েবসাইট, দেওয়া যাবে চাঁদাও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এতে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্যসহ অনেক বিষয় নতুন

গণভোট বাতিল হলে সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

ঢাকা, সোমবার (৩০ মার্চ): গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শিশির মনির। তিনি বলেন, গণভোট বাতিল