চলতি বছর ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এ তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল এবং ভুটান—এই পাঁচ দেশের সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মোট ৩ হাজার ১২০ জন। এদের মধ্যে বাংলাদেশি গ্রেপ্তারের সংখ্যা সর্বোচ্চ।,

গ্রেপ্তার অপ্রবেশকারীদের হিসেবে বাংলাদেশের পরেই আছে মিয়ানমার। চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৪৩৭ জন। এছাড়া অনুপ্রবেশের অভিযোগে গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পাকিস্তানের সীমান্ত থেকে ৪৯ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্ত থেকে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লোকসভা অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, গত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশাকারীদের মধ্যেও শীর্ষে আছেন বাংলাদেশিরা। তিনি বলেন, এই দশ বছরে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন বাংলাদেশি।

এছাড়া এই সময়সীমায় ভারত মিয়ানমার সীমান্তে ১,১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে গ্রেপ্তার/আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

প্রসঙ্গত বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন— এই ৬ দেশের সঙ্গে স্থলসীমান্ত আছে চীনের। এই স্থলসীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য ১৫ হাজার ১০৬ দশমিক ৭ বর্গকিলোমিটার।

এই ছয় দেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি— ৪ হাজার ৯৬ দশমিক ৯০ কিলোমিটার।

সূত্র : পিটিআই

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী

মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী

চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডাঃ এম এ মুহিত ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ারকে দল থেকে সাময়িকভাবে স্থগিত করা

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।