গোয়ালন্দে নুরাল পাগলা ইস্যু; নেপথ্য আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদী’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গাড়িতে হামলা এবং লাশ পোড়ানোর ঘটনায় উসকানিদাতাদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিক তদন্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. মাসুদ মৃধা সহ-সভাপতি, উজানচর ইউনিয়ন ছাত্রলীগ। মো. হিরু মৃধা সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। শাফিন সরদার বাসিন্দা, দেওয়ানপাড়া, গোয়ালন্দ পৌরসভা। এনামুল হক জনি বাসিন্দা, দেওয়ানপাড়া। কাজী অপু বাসিন্দা, কাজীপাড়া, ৭ নম্বর ওয়ার্ড ও হায়াত আলী বাসিন্দা, মৃধাডাঙ্গা, উজানচর ইউনিয়ন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতেই গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় সাড়ে ৩ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। যদিও নিহত রাসেল মোল্লা বা নুরাল পাগলার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আরও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “এ ঘটনায় শুধু আওয়ামী লীগ নয়, বিভিন্ন দলের নেতাকর্মীদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হচ্ছে না।”

এদিকে, ঘটনার পর গোয়ালন্দে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সহিংসতার প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।,

গোয়ালন্দ উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক ও ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দীন বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম, যার জন্য প্রশাসনের অনুমতি ছিল। কিন্তু একটি উসকানিমূলক গোষ্ঠী পরিকল্পিতভাবে সমাবেশের ভেতর ঢুকে সহিংসতা ঘটিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এবং পরবর্তীতে যে ন্যক্কারজনকভাবে লাশ পুড়িয়েছে তা শুধু ইসলাম নয়, গোয়ালন্দবাসীর ভাবমূর্তিকে কলুষিত করেছে।”

জেলা জামায়াতের আমির মো. নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, “নুরাল পাগলার বিরুদ্ধে ইসলামবিরোধী নানা অভিযোগ ছিল। আমরা চেয়েছি শান্তিপূর্ণ সমাধান। কিন্তু একপক্ষ পরিকল্পিতভাবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে পরিবেশ উত্তপ্ত করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

উল্লেখ্য, গত শুক্রবার গোয়ালন্দে ‘ইমাম মাহদী’ দাবিদার নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় তার এক অনুসারী রাসেল মোল্লা নিহত হন এবং আহত হন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। ঘটনার পর উত্তেজিত জনতা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়, যা দেশের ধর্মপ্রাণ মানুষকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো হামলায় উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং সহিংসতায় অংশগ্রহণকারীদের শনাক্তে কাজ করছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লা সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার শের আলীর ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁস

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসে এক ব্যক্তি থেকে ২৪ হাজার টাকা

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে মাত্র দুইশ-তিনশ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাৎ এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য

সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সহিংসতা দমনে

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের

শীলকূপ তাজবীদুল কুরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ তাজবীদুল কুরআন মডেল হিফজ মাদরাসায় রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। তাজবীদুল কুরআন