গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

জানা যায় , গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকরা গণসংযোগের নামে বিএনপির নেতা ইশরাক সিদ্দিকীর সমর্থক নজরুল ইসলামের পলি ফ্যাক্টরিতে হামলা করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।,

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আশেপাশের মোটরসাইকেলে আগুন ধরে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পাশাপাশি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শামীম বলেন, “বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা বিএনপির

সদস্য সচিব এম আনোয়ার হোসেন বলেন,রাজনীতিক প্রতিহিংসার বসবর্তী হয়ে মেয়র মুজিবুর ইসলামের লোকজন

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থিত নজরুল ইসলামের পলি ফ্যাক্টরিতে হামলা চালায়।এতে কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এবং কয়েকটি মোটরসাইকেল অগ্নি সংযোগ করেন তারা।

এ ঘটনায় গাজীপুর -১ আসেনর বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ)

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি সিসাবার

এবার মিলল ছাত্রলীগের আয়নাঘরের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: এবার ছাত্রলীগের সন্ত্রাসীদের ‘আয়নাঘর’ এর সন্ধান মিলেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। এ আয়না ঘরটি জেলা শহরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়কের আলম ডক ইয়ার্ড

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার তারা ঢাকায় পৌঁছাবেন। ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,

কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের কাজ না করে অর্ধশত কোটি টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সড়কের বেশিরভাগ জায়গায় পিচ-খোয়া