গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় নৌজাহাজ পাঠালো ইতালি ও স্পেন

অনলাইন ডেস্ক: গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে ইতালি ও স্পেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতালি ও স্পেনের পাঠানো নৌযান দুটি বহরে থাকা জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সম্ভাব্য উদ্ধার অভিযানেও অংশ নেবে। এর আগে তিউনিসিয়া ও গ্রিস উপকূলে একাধিকবার ড্রোন হামলায় ফ্লোটিলার কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান মানবাধিকারকর্মীরা। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় দুই ইউরোপীয় দেশ।

আল জাজিরা জানায়, মঙ্গলবার নৌবহরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায়। তিউনিসিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ একসঙ্গে চলছিল।

স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধার কারণে এর আগের চারটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এবার পঞ্চম দফায় প্রায় ৫০টি জাহাজ নিয়ে যাত্রা করেছে বহরটি। এতে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকারকর্মীরা অংশ নিয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাপোশ সাংবাদিকতা!

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই ‘দারুণ’ কথা বলেছেন। তার ভাষ্য অনেকটা এরকম, ‘গণভবনে প্রশ্ন নয়, প্রশংসা করতে গিয়ে

চীনা সহায়তায় সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ। দেশটি থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে আসছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ছাত্রকে যৌন নির্যাতন: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’ র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি

উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ধারাবাহিক বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ঢাকা থেকে উপসাগরীয় দেশগুলোতে সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা