গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কোয়েলহাট গ্রামের মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এস্কেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়া আর কিছু দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরখানেক আগে জমিতে সেচ দেয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল। পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সম্প্রতি বৃষ্টির কারণে মাটি ধসে পড়ে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়ে যায়। সেই গর্তেই দুর্ঘটনাবশত পড়ে যায় শিশু সাজিদ।

শিশুটির মা রুনা খাতুন জানান, বুধবার দুপুর ১টার দিকে মেজো ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। এসময় তার ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ ‘মা’ বলে ডেকে ওঠে। পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই, গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে ডাকছে।

গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা বুঝতে পারেননি তিনি নিজে কিংবা শিশু সাজিদ। ওই জায়গায় পা দেয়ার সঙ্গে সঙ্গে শিশুটি গর্তের ভেতর পড়ে যায়। লোকজন ডাকাডাকি করতে করতেই গর্তের তলায় চলে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়, দরকার নাই তাদেরকে: হাসিনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয় হলরুমে সিডিপি ম্যানেজার

ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে

১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয়