খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জেলা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। একই সঙ্গে তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, তরুণ ভোটারদের মধ্যে কারো ভোট দেয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে তরুণরাই ৪ কোটি। এই ভোটটা আমাদের খুব দরকার। তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তারা (তরুণ ভোটাররা) প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেখে নাই। তার শুধু বেগম জিয়াকে আন্দোলন-সংগ্রাম করতে দেখেছে। কাজেই আমাদের কথাবার্তা, কাজকর্মে, চাল-চলন, অভিব্যক্তি সব কিন্তু এই ভোটাররা খেয়াল করবে। আমি কী করি, আমার-আপনার ব্যবহার কেমন, এটা মানুষ বিবেচনায় নিবেন। কাজেই আমাদের যাতে মানুষ পছন্দ করে সেভাবে কাজ করতে হবে। মানুষ যাতে আমাদের ভালোবাসেন, সেভাবে চলতে হবে। তাহলেই বিএনপি জয়ী হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে একাধিক বিস্ফোরণের খবরে জরুরি সিদ্ধান্ত; আবু ধাবি, মানামা, কুয়েত ও কাতারে বিস্ফোরণ শোনা গেছে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে কাতার,

জামায়াতের অংশগ্রহণ না করার কারণ জানাল দলটির শীর্ষ নেতা

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংলাপে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ

ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় মোকামতলা দাখিল

সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসঙ্গে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি)। বিকেলে এ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি ধীরে ধীরে কথা বলতে

তিন মাসেরও কম সময়ের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন মাসেরও কম সময়ের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার