খাবারের জন্য থানায় ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ

জীবন গল্প বাবা ছাড়া কখনো পূর্ণতা পায় না। সেই বাবা মানে নির্ভরতা। অনেক দম্পতি সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর সাধনা করে। স্রষ্টার কৃপায় কারো নিজের ঔরসজাত সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়। আবার কেউ পালক সন্তান নিয়ে থাকেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা চিরকালের।

তবে আছে মুদ্রার উল্টা পিঠও। বাবা-মা তাদের সন্তানকে খেয়ে না খেয়ে বুকে-পিঠে লালন-পালন করে থাকেন। একটা সময় সেই সন্তানরা বাবা-মা থেকে মুখ ফিরিয়ে নেয়ার মতো ঘটনাও ঘটে। এক মুঠো খাবারের আশায় সন্তানের বিরুদ্ধে থানা-আদালত পর্যন্ত যেতে হয় বাবা-মাকে। এমনই এক ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুরে।

শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ময়েজ উদ্দীন (৮০) নামে এক অসহায় বাবা। তিনি উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দিঘীপাড়া (পশ্চিম পাহাড়) গ্রামের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে বর্তমানে তিনি কর্মহীন। সোমবার (৪ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর থানায় ছেলে মুনছের আলী (৩৫) ও পুত্রবধূ সুলতানা বেগমের (৩০) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ ময়েজ উদ্দীনের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তার ছেলে কৃষিকাজ করে সংসার চালান। স্ত্রী মারা যাওয়ার পর নিজেই রান্না করে খেতেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে বর্তমানে তিনি কর্মহীন হয়ে পড়েছেন। একমাত্র ছেলে ভরণপোষণ দেন না। বেঁচে থাকার তাগিদে নিজেই খাবার রান্না করে খান। রান্না না করতে পারলে না খেয়ে থাকতে হয়।

স্থানীয় মনোয়ার হোসেনসহ কয়েকজন জানান, বাবার প্রতি খুবই অনীহা ছেলে মুনছের আলীর। কোনো খোঁজখবর রাখে না। ছোটখাটো বিষয় নিয়ে মাঝে মধ্যেই বাবার সঙ্গে তুমুল ঝগড়া করে। প্রতিবেশীরা বিষয়টি নিয়ে একাধিকবার মুনছেরকে বোঝানোর পরও কোনো প্রতিকার হয়নি। অবশেষে নিরুপায় হয়ে ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ।

ভুক্তভোগী ময়েজ উদ্দীন বলেন, দীর্ঘ দিন ধরে একা রান্না করে খাই। বয়সের ভারে এখন তেমন কিছুই করতে পারি না। অসুখ-বিসুখ প্রায়ই লেগে থাকে। কর্মক্ষম ছেলে থাকার পরও ভরণপোষণ বন্ধ করে দিয়েছে। পুত্রবধূর প্রতি কিছুটা ভরসা করলেও সেও ছেলের মতোই আচরণ করে। খেয়ে না খেয়ে দিন কাটছে এখন। শুনেছি সরকার নাকি বৃদ্ধ বাবা-মার ভরণপোষণ নিশ্চিত করতে আইন করেছে। সেই ভরসায় শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় অভিযোগ করেছি।

ছেলে মুনছের আলী বলেন, বাবার বয়স হয়েছে। সব সময় হয়ত তার চাহিদা পূরণ করতে পারি না। বাবা যে অভিযোগ করেছেন তা ঠিক না।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরুদ্ধার, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরায় বরাদ্দ এবং কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আলোচনা

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার

উখিয়ায় জমির বিরোধের জের: মসজিদের খতিবসহ নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট