ক্ষমা চেয়েও কাজ হচ্ছে না, বিবিসির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সম্ভবত আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে মামলা করবো—এক বিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে। আমার মনে হয়, এটা করতেই হবে। তারা নিজেরাই স্বীকার করেছে যে প্রতারণা করেছে। গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি নোটিস পাঠিয়ে অভিযোগ করেন যে ২০২১ সালের ক্যাপিটল হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের ভিডিও ভুলভাবে সম্পাদনা করে তাকে মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে। ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের দাবির জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল।

ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের জনগণ খুবই ক্ষুব্ধ, কারণ এতে প্রমাণ হয় বিবিসি হলো ভুয়া খবরের উৎস। তিনি আরও জানান, এই বিষয়টি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তুলবেন। যদিও স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন করলেও ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেননি।

ট্রাম্প বলেন, আমি তাকে ফোন করবো। তিনিও আমাকে ফোন দিয়েছেন। তিনি খুব বিব্রত। গত বছর প্রচারিত একটি ডকুমেন্টারি সম্পর্কে বিবিসি সোমবার ক্ষমা চেয়ে জানায়, তাতে ভুলভাবে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল আক্রমণের ঠিক আগে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।

ভিডিও সম্পাদনা নিয়ে তৈরি এই বিতর্কের কারণে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেছেন। বিবিসি আরও জানায়, চেয়ারম্যান সামির শাহ ব্যক্তিগতভাবে হোয়াইট হাউজে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে বিবিসি বলছে, যদিও আমরা ভিডিও সম্পাদনার ধরন নিয়ে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মানহানির অভিযোগের কোনো ভিত্তি আছে বলে মনে করি না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত

অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে

আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক

ডেস্ক রিপোর্ট: নীলফামারীর ডোমারে স্কুলের গাছ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০