ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ১০ হাজার করে মাসিক ঋণ দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

বক্তারা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ রাখা হবে। ট্যাক্স ও ভ্যাট (মূল্য সংযোজন কর) বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু (এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে) করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জামায়াত ক্ষমতায় গেলে আগামী তিন বছর শিল্পখাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়াবে না। এছাড়া বন্ধ কলকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপে চালু ও শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা দেওয়া; কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা; মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় দলটি।

প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় দলটি। তারা বলেন, গরিব ঘরের মেধাবী সন্তানও যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড ও ক্যামব্রিজে পড়তে পারে সে ব্যবস্থা করা হবে।

জামায়াত ক্ষমতায় গেলে ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। ষাটোর্ধ্ব ও পাঁচ বছরের কম বয়সীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় জামায়াত।

এছাড়া ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’র আওতায় গর্ভধারণ থেকে শুরু করে শিশুর বয়স দুই বছর পর্যন্ত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য-পুষ্টির নিরাপত্তাকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যের কথাও জানিয়েছে দলটি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন নতুন প্রশাসন অভ্যন্তরীণ শিল্প খাতকে সুরক্ষা দেওয়ার যে কৌশল নিয়েছে তাতে রপ্তানি বাণিজ্যে লাভবান হবে বাংলাদেশ। আমদানি নিরুৎসাহিত এবং সম্পর্কে

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক

রোহিঙ্গা সংকটে সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এডহক কমিটির পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের

ড্রেনে গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার

বিয়ে না করেই মেহেরপুর থেকে পালাল ২ চীনা নাগরিক

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে মেহেরপুরে বিয়ে করতে এসে পরিচয় গোপন করে পালিয়েছে দুই চীনা নাগরিক। এ ঘটনায় চীনে বাংলাদেশি নারী পাচার ও অবৈধ বিয়ে নিয়ে চলমান