কুমিল্লা-১০ আসনে মনোনয়ন দাবিতে কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট ও লালমাই) কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায় নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের ২৪তম দিনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করেন তাঁর অনুসারীরা।,

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা বটতলায় গিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রুহুল আমিন মুন্সীর ছেলে। বৃহস্পতিবার (২৬ মার্চ)

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এনসিপির জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা

ভ্রাম্যমান আদালতে তাড়াশে অবৈধভাবে খনন করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদার কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। আজ বুধবার (২৬

হাদি ও এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ

মিলছে না ভারতের ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী-জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের