কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী ও চার সংসদ সদস্যসহ ২৪ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।,

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত ভার্চুয়ালি কারাগার থেকে তাদের হাজিরা নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিসি তানভীর সালেহীন ইমন, সাবেক ডিসি মশিউর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, সাবেক এসি তানজিল আহমেদ, সাবেক এসআই শাহাদাত আলী ও সাবেক ওসি আবুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। তবে আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়।

এছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আসামিদের কারাগারে রেখেই জুম প্লাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সফল: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা

আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান-তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত সমীকরণের আবির্ভাব ঘটেছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি-ইরান ও তুরস্ক। বিশেষজ্ঞদের

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই