কাছারিবাড়িতে ভ্রমণবঞ্চিত চিত্রনায়ক উজ্জ্বল, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের কাছারিবাড়িতে ঈদ ভ্রমণে গিয়ে প্রধান ফটক থেকেই ফিরে যেতে হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে। দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় স্ত্রীসহ শুধু গেটের সামনে ছবি তুলে ফিরে যান তিনি।

সম্প্রতি এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তাকর্মীর বিরূপ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে গত বুধবার (১১ জুন) সকাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম জানান, বুধবার বিকেলে চিত্রনায়ক উজ্জ্বলের আগমনে গেট এলাকায় ভক্তদের ভিড় জমে। তবে প্রবেশাধিকার না থাকায় তিনি গেটেই কিছু সময় অবস্থান করে পাবনার উদ্দেশে রওনা দেন।

কাছারিবাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান বলেন, ঈদের সময়ে সাধারণত বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। কিন্তু এবারের ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্তে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, ৮ জুন এক দর্শনার্থী তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে প্রবেশমূল্য নিয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দর্শনার্থী শাহনেওয়াজ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে না নেওয়ায় ১০ জুন তার নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধন হয়, যার পরপরই শতাধিক বিক্ষুব্ধ ব্যক্তি কাছারিবাড়ির কাস্টডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামে ভাঙচুর চালায়।

ঘটনার পরদিন কাস্টডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে শাহনেওয়াজকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, তদন্তে সহায়তার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য হলেন শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের

অনলাইন ডেস্ক: ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড

নিম্নমানের কাগজে ছাপা ১৫ লাখ পাঠ্যবই বিতরণ, জড়িত ২৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষে সরকারি নিয়ম ভেঙে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব বই ছাপায় জড়িত রয়েছে ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান।

জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভার কমিটিতে সভাপতি তৈয়ব, সেক্রেটারী রাসেল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ আবু তৈয়ব কে সভাপতি ও মুহাম্মদ রাসেল

টাঙ্গাইলে যায়যায়দিন প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় কর্মরত জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফব্রয়ারি) বিকালে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ওই সভায়

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম

ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের

অনলাইন ডেস্ক: ইরানের ওপর গত ১৩ জুনের প্রথম প্রহর থেকে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইল। রাজধানী তেহরানসহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ওই রাতে হামলা চালায় ইসরাইল। ইরানে