কথায় নয়, কাজের মাধ্যমে নারীর স্বাধীনতা প্রমাণ করব

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীর স্বাধীনতার বিষয়টি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব, কথায় নয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ‘বন্দি করা হবে’–এমন অপপ্রচার চালানো হচ্ছে। কাজের মাধ্যমেই সব অপপ্রচারের জবাব দেব। তিনি বলেন, অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। জনগণ এমন সরকার চায় না, যাদের মদদে চাঁদাবাজি হবে।

গতকাল রাজধানীর ভাসানটেকে ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বথা বলেন। আজ শনিবার দলটির মজলিসে শূরার সমাপনী অধিবেশনে নির্বাচনী কর্মপরিকল্পনা অনুমোদিত হবে। অমুসলিম ও নারীদের নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হতে পারে এ অধিবেশনে।

সমাবেশে জামায়াত আমির বলেন, ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। এখানে কোনো জবরদস্তি চলবে না। আগামী নির্বাচনে জামায়াতের হয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কেউ কেউ সংসদ সদস্য পদে লড়াই করবে। এর মাধ্যমে জাতিকে আমরা ঐক্যের জায়গায় আনতে চাই।

ভাসানটেকের বিআরপি মাঠে দাঁড়িপাল্লার দলের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে ভোট চান শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আশা ছিল ফ্যাসিবাদ খতম হবে। কিন্তু একাংশ বিদায় নিলেও এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে।,

ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিবার্চনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণ যে দলকে সমর্থন করবে, ভোটে বাছাই করে নেবে, তাদের অভিনন্দন জানানোর জন্য জামায়াত এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। যদি জনগণ জামায়াতকে বেছে নেয়, তাহলে রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব– আপনারাও সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশ গড়ব।

বিএনপি আগেই জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে জামায়াত বাদে ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গঠন করবে। দলটির এই অবস্থানের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, ‘তাদের বিনয়ের সঙ্গে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নির্বাচিত করে, আমরা আপানাদেরকে বাদ দেব না।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, জনগণের ম্যান্ডেট পাবে না চিন্তায় কোনো কোনো জায়গায় পুরোনো সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জামায়াতের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনীতিতে আসছেন জায়মা? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: সহসা কী রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা

ইজতেমায় মুসল্লিদের যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা-২০২৫ এবং আখেরি মোনাজাত (২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের

ভারতের সিকিমে ভূমিকম্প, বাংলাদেশও প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয় কন্যা সিকিমে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।

মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসি। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন

বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ, আহত ১৫

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি উড়োজাহাজ উল্টে গেছে। গত সোমবারের এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার হতে হবে এবং একই সাথে প্রয়োজনীয় সংস্কার