কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এমন প্রচারণাকে ‘জঘন্য মিথ্যাচার’ উল্লেখ করে তিনি আলেমদের নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমি মাদ্রাসা নিয়ে ছড়ানো গুজবের জবাবে জামায়াত আমির বলেন, ‘আলেম ওলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় করে দেয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার।’

তিনি জোর দিয়ে বলেন, ‘কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা। ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বোঝে।’

নারীদের অধিকার ও অপপ্রচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘বলা হয় জামায়াতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা-বোন, স্ত্রী-কন্যা আছে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, উচ্চশিক্ষা নিতে পারে, তবে বাংলাদেশের প্রত্যেকটি মাকে আমরা সেভাবেই গড়ে তুলব। আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

নির্বাচনী সহিংসতা বা উত্তেজনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। জুলাই যোদ্ধাদের সম্মান করুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়েদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।’

বক্তব্যে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল আবরার, এজন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন।’

সমাবেশে ডা. শফিকুর রহমান ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে দাঁড়িপাল্লা এবং ফেনী-২ আসনে জোট প্রার্থী জহিরুল ইসলামের হাতে ঈগল প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বতী সরকারের: রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে। সেই বঞ্চনা থেকে আজও

সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা

‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ